১৫ কোটি টাকা খরচ করে এডিডিএ সংস্থার উদ্যোগে বিধাননগরের একটি রাস্তাকে করা হচ্ছে ফোর লেন
নিজস্ব সংবাদদাতা:- আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সংস্থার বড়সড় উদ্যোগ, দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত বিধাননগর এলাকার মার্টিন লুথার কিং গুরুত্বপূর্ণ রাস্তাটি, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে হতে চলেছে ফোর লেন রাস্তা। গত শনিবার এই গুরুত্বপূর্ণ রাস্তার কাজের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহকুমাশাসক সুমন বিশ্বাস, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল সহ প্রাক্তন কাউন্সিলরা এবং অন্যান্য সরকারি আধিকারিকরা । বিধাননগরের মার্টিন লুথার কিং রাস্তাটি পিসিবিএল রোটারি থেকে ইস্পাত পল্লী পর্যন্ত ফোর লেন রাস্তা তৈরি হলে , বহু মানুষের সুবিধা হবে। এছাড়াও এই রাস্তা দিয়ে প্রতিদিনই বহু গাড়ির যাতায়াত। এছাড়াও হাসপাতালের রোগীদেরও, এই রাস্তায় অহরহ যাতায়াত রয়েছে। এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এ.ডি.ডি.এ. সংস্থা লাগাতার দুর্গাপুর শহরের উন্নয়নের জন্য কাজ করে চলেছে। আগামী দিনে দুর্গাপুরের বুকে আরো বহু কাজ হতে চলেছে। এছাড়াও এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত বলেন , আপাতত ১৪ কোটি টাকা খরচ করে রাস্তাটি ফোর লেন করা হচ্ছে। এছাড়াও খুব তাড়াতাড়ি বেনাচিতি পর্যন্ত যাওয়ার রাস্তা ফোর লেন করা হবে।
Click Here to Visit
What's Your Reaction?